প্রতিষ্ঠান সম্পর্কে
প্রতিষ্ঠান সম্পর্কে
প্রতিষ্ঠান সম্পর্কে
ড. কাজী মোতাহার হোসেন কলেজ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামে অবস্থিত একটি স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ৬ আগস্ট ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও কারিগরি (এইচএসসি ভোকেশনাল) পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।
প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদিত একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে কলেজে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং ডিগ্রি পর্যায়ে পাঠদান পরিচালিত হচ্ছে। এছাড়াও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
একটি সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, আধুনিক শিক্ষা কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে কলেজটি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।