নোটিশ বিস্তারিত
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার সময়সূচি
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা–২০২৬ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
বাংলাদেশের সকল সাধারণ শিক্ষা বোর্ড (ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ) কর্তৃক প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা–২০২৬ আগামী ২ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের প্রতি নিম্নলিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো—
-
প্রতিটি পরীক্ষার দিন পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
-
ব্যবহারিক (Practical) পরীক্ষাসমূহ শিক্ষা বোর্ড নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে।
-
সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৭ (সাত) দিন পূর্বে নিজ নিজ কলেজ থেকে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করতে হবে।
-
শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত সকল নির্দেশনা ও পরীক্ষার বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইল।
অধ্যক্ষ
ড. কাজী মোতাহের হোসাইন কলেজ